বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা

দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৫ Time View

 

মীর জেসান হোসেন তৃপ্তী :   দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা কেরানীগঞ্জ জেলার কলাতিয়া মানিকদি গ্রীন স্কয়ার ক্যাফে  পার্কে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রহিম সবুজের সভাপতিতে অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান  সেলিম রহমান। এ সময় তিনি বলেন আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দৌড়গোড়ায় পৌছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন বা লাঞ্চিত হয় আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামান। তিনি দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সাফল্য কামনা করে  বলেন,আমরা বৈষম্যহীন সাংবাদিক সমাজ গড়তে চাই। দলমত নির্বিশেষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে আমরা এর নিরাপত্তা চাই। তিনি এ সময় আরো বলেন, ঢাকা প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে। আমাদের দাবি দেশের প্রতিটি সাংবাদিকে সরকারি ভাতা  দিতে হবে অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রকাশক মোঃ মাসুদ রানা সুমন। পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন মোল্যা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টিফটেক ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেন,দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মজিবর রহমান,নির্বাহী সম্পাদক মোঃ পিয়ারুল ইসলাম,সাংবাদিক মোঃ কুতুবউদ্দীন,মোঃ মিজানুর রহমান,মোঃ শাহিনুর রহমান আকাশ,মোঃ হাবিবুল্লাহ,মোঃ বকুল শেখ,মোঃ শামীম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo