রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা’র ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ফয়সাল আহমেদ রুবেলের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুগঞ্জে প্রাইভেটকারে মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ সাতক্ষীরায় জেলা বিএনপি ও সরকারি আইনজীবীদের মশাল মিছিল অনুষ্ঠিত ভালো কাজের প্রলোভনে ভারতে জেল খেটে দেশে ফিরেছেন ৮ বাংলাদেশী সীমান্ত সুরক্ষায় মহেশপুরে ৫৮ বিজিবির অসাধারণ সাফল্য ! সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষা সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু

শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১০ Time View

নিজস্ব প্রতিবেদক   শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার (১৪ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুর ১নম্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে একটি শোকর‍্যালী শেষে শহীদ স্মৃতি সৌধ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম, সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নূর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো সোলায়মান, দেলোয়ার হোসেন, কাজি আল আমিন, কামরুল ইসলাম, ফয়েজুল্লাহ স্বাধীন, সিন্থিয়া মিলা, রাহিমা আক্তার মুক্তা লুৎফর বারীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo