শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ Time View

 

নিজস্ব প্রতিবেদক :- গত ১১ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃজগত আইপি টেলিভিশন-এর চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন মাতৃজগতের অস্থায়ী কার্যালয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর মহিলা বিষয়ক সম্পাদিকা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি-এর বিভাগীয় ব্যুরো প্রধান হাজেরা বিবি লাকি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং মাতৃজগত টিভি-এর জেলা ব্যুরো সাংবাদিক এস এম জসিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহিন, রিপোর্টার শহীদুল্লাহ চৌধুরীসহ অন্যান্য সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি-এর বিভাগীয় ব্যুরো প্রধান হাজেরা বিবি লাকি বলেন, খান সেলিম রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক মানুষ। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এবং আজ এটি সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এমন একজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এস এম জসিম বলেন, মানবতার সেবায় খান সেলিম রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবাধিকার ও গণমাধ্যমের অগ্রযাত্রায় তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁর জন্মদিনে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা খান সেলিম রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। সমাজসেবা ও গণমাধ্যমের উন্নয়নে তাঁর অবদান তুলে ধরে সবাই তাঁর জন্য শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo