বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮২ Time View

 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের প্রতিটি থানা, জেলা ও বিভাগীয় শহরে নেতা কর্মীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে কেক কাটা, রেলি ও আলোচনা সভার আয়োজন করেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারী) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির উদ্যোগে সংগঠনের সদর দপ্তর বনানীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মাদ আবেদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ রেজাউল করিম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ইয়াকুব আলী সাগর ও সুমন হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ-সময় বিশেষ অতিথির বক্তব্য মোঃ রেজাউল করিম বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রতিটি নেতাকর্মীকে সদা জাগ্রত থাকতে হবে।

আলোচনার শেষ পর্যায়ে মহাসচিব মাওলানা মোহাম্মাদ আবেদ আলী উপস্থিত সকল কে নিয়ে কেক কেটে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo