মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই- সাংবাদিক নেতা মোঃ আবু বকর সিদ্দিক।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৯৭২ Time View

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিক হত্যা,নির্যাতন,মিথ্যা মামলা রোধে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে এর মাত্রা আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা বিএসএনপিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।

 

শুক্রবার (১৬ জুন) বিকালে ময়মনসিংহের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যা, দেশব্যাপী অব্যাহত সাংবাদিক নির্যাতন,মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির প্রতিবাদে গাজীপুর সদর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, দেশব্যাপী যেভাবে সাংবাদিক নির্যাতন, দমন, পীড়ন, মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে তাতে দেশে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়ার পাশাপাশি দূর্নীতিবাজ,মাদক ব্যবসায়ীসহ দেশ বিরোধী চক্র আরো সক্রিয় হয়ে পড়বে। বিচারহীনতার সংস্কৃতিই মূলত এদেশে সাংবাদিক নির্যাতন বাড়ানোর পিছনে মূল দায়ী। সাংবাদিকদের উপর হামলা মামলার কোনো সুবিচার পাওয়া যায়না।

তিনি ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের পায়ের শিকল উল্লেখ করে তা বাতিলের দাবি তোলেন।

প্রতিবাদ সভায় সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক ময়মনসিংহের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার পাশাপাশি গাজীপুরের কালীগঞ্জে খাবারের টাকা চাওয়ার অভিযোগে জেল জরিমানা করার ঘটনার অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন।

এখন পর্যন্ত সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

 

এর আগে প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,মহানগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান,গাজীপুর সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ খাঁন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী রুবেল,বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধরী, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জি এস জয়,যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজকল্যাণ সম্পাদক সোহেল মন্ডল, কোষাধ্যক্ষ মনির শেখ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসমিন আক্তার মায়া, সাংবাদিক রীনা আক্তার, সাংবাদিক বিলকিস আক্তার রুবী, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক নূপুর সহ শতাধিক সাংবাদিকবৃন্দ।

 

এসময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের আইনে আওতায় আনতে প্রশাসন কে ৭২ ঘন্টা সময় বেধে দেন। নয়তো দেশব্যাপী আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে। তাছাড়া স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo