মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ।

সাংবাদিক নাদিম হত্যা ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৫৩৯ Time View

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় শিবগঞ্জ থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমাজের ব্যানারে শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং গৌড় প্রেসক্লাবের সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। এতে সংহতি জানিয়ে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ মানবন্ধনে অংশ গ্রহন করেন। উক্ত

মানববন্ধনে বক্তব্য রাখেন, এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব,একাত্তর টিভির ও সমকালের জেলা প্রতিনিধি এ কে এস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম,দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী , শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: কামাল হোসেন, গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও গৌড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামসুন্নাহার সোহানা প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনে শিকার হলে তার কোন বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান সহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি।

বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। দুর্নীতিবাজেরা একের পর এক সাংবাদিকদের হত্যাসহ নির্যাতন করে যাচ্ছে। আর আমরা রাজপথে তাদের বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। যা অত্যান্ত দুঃখজনক ব্যাপার। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo