শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নুরুল হক আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকির অভিযোগ, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার দাবি “দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মালম্বী পুলিশ সদস্যের পরিবারকে শারদীয় শুভেচ্ছাসহ উপহার সামগ্রী প্রদান সাংবাদিকতায় বিশেষ অবদান ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় রাজু চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান ঝিনাইদহে ১০৪টি উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর, ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭৬৬ Time View

মেহেদী হাসান বাচ্চু বাগেরহাট প্রতিনিধিঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এসএম সামসুর রহমান, সাংবাদিক এসএস শোহান প্রমুখ।

এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আলী আকবর টুটুল, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, অর্থ সম্পাদক মাসুদুল হক, বিএমএসএস এর বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবু।সাংবাদিক শেখ আবু সাইদ, আজাদুল হক, আবু সাইদ শুনু, অলিপ ঘটক, হেদায়েত হোসেন লিটন, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, এসএম আমিরুল হক বাবু, রাকিবুল ইসলাম রাজ, সৈয়দ শওকত হোসেন, রিফাত আল মাহমুদ, রুহুল আমিন বাবু, আরিফুর রহমান জালাল, নকিব মিজানুর রহমান, শাকির হোসেন, মেহেদী হাসান বাচ্চু, সোহাগ আহমেদ, মাজহারুল হক সৌরভ, শেখ সোহেল, আবু তালেব, কামরুজ্জামান মুকুল, সালমান মুহাইমিন সহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়। এর আগে বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে পিছন থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।

এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সে সময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo