শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নুরুল হক আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকির অভিযোগ, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার দাবি “দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মালম্বী পুলিশ সদস্যের পরিবারকে শারদীয় শুভেচ্ছাসহ উপহার সামগ্রী প্রদান সাংবাদিকতায় বিশেষ অবদান ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় রাজু চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান ঝিনাইদহে ১০৪টি উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর, ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১১ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:– খুব শিগগিরই দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের বৈঠকে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের মধ্যে আয়কর-সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ ছাড়া এ বিষয়ে একাধিক মামলা চলমান থাকায় বাস্তবায়ন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত ছয়টি রিট বা সিভিল পিটিশন আদালতে বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনের পাশাপাশি দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন করেছে। এর মাধ্যমে হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং প্রকৃত সাংবাদিকদের শনাক্ত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে। এতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষণ করা হবে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, অসুস্থ ও কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবার অনুদান পেয়েছে।

এ ছাড়া সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা-বৃত্তি দেওয়া হচ্ছে এবং ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

টেলিভিশন সম্প্রচার পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে ৪টি সরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। অনুমোদিত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৭টি সম্প্রচারে রয়েছে। নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo