বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৭৮ Time View

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টজর :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্ব নেওয়ার প্রথম মাস না যেতেই অফিসটি অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ ও তার অফিস সহায়ক মোহাম্মদ মোশারফ হোসেন নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের পিএসসিদের (প্রকল্প সভাপতি) নিজ নিজ ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়ম ভেঙে নিজের অফিস সহকারীকে দিয়ে এসব চেকের টাকা উত্তোলন করাচ্ছেন।
সম্প্রতি সোনালী ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সময় অফিস সহায়ক
মোশারফ হোসেন সাংবাদিকদের হাতে ধরা পড়েন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মতে অফিস সহায়ক কে এখান থেকে দ্রুত বদলি করলে অফিসের শৃঙ্খলা ফিরে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo