সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

বিশিষ্ট সাংবাদিক মরহুম মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬২১ Time View

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেগ কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করতে হবে। মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারা এ আহব্বান জানান।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মঞ্জুরুল হক নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন এবং লুটপাট দুর্নীতির বিরুদ্ধে লেখনির মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছেন ‌। তার হাত দিয়ে উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় অসংখ্য সাংবাদিক তৈরি হয়েছে। তারা আজ জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন‌।

রাজশাহীতে আজ মঞ্জুরুল হকের মত সাংবাদিকের অভাব বিরাজ করছে এবং তাঁকে অনুসরণ করে তরুণ সাংবাদিকরা এগিয়ে যাবেন বলে আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন , সাংবাদিক মঞ্জুরুল হকের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নিরো, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বীমা কর্মী অ্যাড. হুমায়ন কবির পিন্টু, সাংবাদিক মোজাম্মেল বাবু, রাজীব আলী, মো. আল আমীন হোসেন, শহীদ পরিবারের সদস্য হাসানি, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য ইকবাল হাসান (টাইগার) প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সাংবাদিক মঞ্জুরুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo