মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ।

বিশিষ্ট মানবাধিকার সংগঠক রেজাউল করিমের থাইল্যান্ড সফর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৯ Time View

 

স্টাফ রিপোর্টার: ইউনাইটেড নেশনস্ ইকোনমিক্ অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এসক্যাপ) এর আমন্ত্রণে “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল সদস্য মোঃ রেজাউল করিম আজ সোমবার (১৯ ফেব্রয়ারী) সারে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা করেন।

ব্যাংকক অবস্থানকালে তিনি জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দপ্তর কর্তৃক আয়োজিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) শীর্ষক আলোচনায সভায় অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক অঞ্চলের তেরটি দেশের অংশগ্রহণে এই অঞ্চলের অর্থনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির আরো কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তিনি ঐ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

থাইল্যান্ড অবস্থানকালে তিনি ব্যাংককে অবস্থিত ইউনাইটেড নেশনস্ কনফারেন্স সেন্টারে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে এ অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ও মানবাধিকার উন্নয়নের কর্মপদ্ধতি বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়া ২২ শে ফেব্রুয়ারি তিনি এসক্যাপ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস আরমিডা সালসিয়া আলি জাহবানা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং তার দেওয়ান নৈশভোজে অংশগ্রহণ করবেন।

ইতিমধ্যে মোঃ রেজাউল করিম মানবাধিকার বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপে যোগদানের জন্য গত সেপ্টেম্বর মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর লন্ডনে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থাইল্যান্ডের আমন্ত্রণের গত নভেম্বর মাসে “রাইটস ফর রাইট” অনুষ্ঠানে যোগদানের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করেন।

তিন দিনের কর্মশালা শেষ করে তিনি ২৩ শে ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo