শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা বিএনপি ও সরকারি আইনজীবীদের মশাল মিছিল অনুষ্ঠিত ভালো কাজের প্রলোভনে ভারতে জেল খেটে দেশে ফিরেছেন ৮ বাংলাদেশী সীমান্ত সুরক্ষায় মহেশপুরে ৫৮ বিজিবির অসাধারণ সাফল্য ! সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষা সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু মনপুরা উপকূলে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই বিদেশি চিকিৎসকের স্বাস্থ্যসেবা পেলেন চিকিৎসাবঞ্চিত ৫ হাজার মানুষ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৬৯ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহ শহরের লা এলিয়েন্তা রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমিন আরার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহসহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা মাতৃজগত পত্রিকার প্রতিনিধি ও ঝিনাইদহ প্রতিদিনের সাংবাদিক মিল্টন হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান রিপন, হরিণাকুণ্ডুর সাংবাদিক জাবেদ হোসেন, শৈলকুপার সাংবাদিক আব্দুস সামাদ, কালীগঞ্জের সাংবাদিক শাকিল রেজা এবং চুয়াডাঙ্গার সাংবাদিক এস. কে. ইয়াসিনসহ বিভিন্ন জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরা।
এ সময় সাংবাদিকরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও দেশের গণমাধ্যম অঙ্গনের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমি আরার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করা হয়। ভোজ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধন জোরদারের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo