শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নুরুল হক আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকির অভিযোগ, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার দাবি “দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মালম্বী পুলিশ সদস্যের পরিবারকে শারদীয় শুভেচ্ছাসহ উপহার সামগ্রী প্রদান সাংবাদিকতায় বিশেষ অবদান ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় রাজু চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান ঝিনাইদহে ১০৪টি উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর, ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬১৯ Time View

প্রতিবেদক :সাঈদা সুলতানা

সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। এই প্রসঙ্গে বিশেষ আলোচনার মুহূর্তে তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমানসহ কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সারাদেশের ২৮ হাজার সদস্যদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানান বিরামহীন সমর্থনের জন্য।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় জনপ্রিয় এই নেত্রী বলেন, মনোনয়নটি নিশ্চয়ই আমার জন্য আনন্দের, তবে দায়িত্বও অনেক বেড়ে গেলো। আমি চাই সাংবাদিকরা নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গণমাধ্যমকর্মীদের স্বাধীনতার পক্ষে কাজ করে এসেছে-আমি এই ধারা অব্যহত রেখে অনুসন্ধানী সংবাদ সংগ্রহ ও সরবরাহের বিষয়ে প্রশিক্ষিত করে তৃণমূল সংবাদকর্মীদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে চাই। পেশাগত ঐক্যের অভাবে সাংবাদিক নির্যাতন, গুম, খুনের সংখ্যা কমিয়ে আনতে চাই।
তিনি আরো বলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ অব্যহত রাখতে চাই।

সেহলী পারভীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন,গণতন্ত্র রক্ষা ও সমাজ সচেতনতার অন্যতম শক্তি। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় দৃঢ় ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে।

তিনি আরো বলেন- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সাংবাদিক নিরাপত্তা, স্বাধীনতা ও মেধা বিকাশে নতুন নেতৃত্ব নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।
তার এই মনোনয়ন সারাদেশের ২৮ হাজার সাংবাদিকের প্রাণকেন্দ্র বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের জন্যও নতুন সম্ভাবনা ও অগ্রগতির বার্তা বহন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo