মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১২ Time View

 

মোঃফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার : রাস্তায় হকার সরানোর মাধ্যমে যান চলাচল ও জনগণের স্বস্তির জন্য কাজ করে যাচ্ছেন ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর-১০ গোল চত্বর এলাকার বিভিন্ন পয়েন্টে ও আইডিয়াল স্কুল সংলগ্ন রাস্তায় হকার থাকার কারণে যান চলাচল সহ নানা সমস্যায় সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ওসি(ভারপ্রাপ্ত) সাজ্জাত রোমন এর তত্ত্বাবধানে সন্ধ্যায় গোল চত্বরের বিভিন্ন জায়গায় হকারদের রাস্তা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি হকারদের দোকানে দোকানে গিয়ে রাস্তা ক্লিয়ার এবং সাধারণ মানুষের চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারে তাদের প্রাথমিকভাবে জানায়। রাস্তায় হকার বাসা নিয়ে মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অবস্থানে আছে জানিয়ে ওসি(ভারপ্রাপ্ত) সাজ্জাত রোমন জানান-যান চলাচল ও জনগণের সুবিধার্থে আমরা দোকানগুলো সরিয়ে দিচ্ছি। এছাড়াও পরবর্তীতে তারা যেন বসতে না পারে সেজন্য মিরপুর মডেল থানা পুলিশের টহল গাড়ি থাকবে এবং বসলে সাথে সাথে ব্যবস্থা নেবে।

এছাড়াও হকারদের বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ।

এদিকে যানজট নিরসন ও জনকল্যাণে পুলিশের সকল কাজে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সব সময় পাশে থাকবেন এবং রাস্তা ক্লিয়ারে সম্মিলিতভাবে কাজ করার কথাও জানান।

উল্লেখ্য, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমানের যোগদানের পরপরই মিরপুরের ফুটপাতে চাঁদাবাজি বন্ধ সহ বহুমুখী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি মিলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo