সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা ফেস্টুন-পোষ্টার সরাচ্ছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭০১ Time View

 

স্টাফ রিপোর্টার:

জুলাই আন্দোলনের স্মৃতিচিহ্ন গ্রাফিতি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দৃশ্যমান থাকলেও, কিছু সংগঠনের লাগানো ব্যানার ও ফেস্টুনে তা ঢাকা পড়ে গেছে । এ অবস্থায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আজ শনিবার সকাল থেকে গ্রাফিতির উপর লাগানো এসব ব্যানার ও ফেস্টুন সরিয়ে দেওয়ার অভিযান শুরু করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও গুম-নিপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে দেয়ালচিত্র ও গ্রাফিতি আঁকা হয়েছিল। অথচ সেগুলোর উপর নানা ধরনের ফেস্টুন ও ব্যানার টানিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারা বলেন, ইতিহাস মুছে ফেলার এই অপচেষ্টা সফল হবে না।

দলীয় ব্যানার, ফেস্টুন অপসারণের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন – আমরা সকল দলেরই ব্যানার ফেস্টুন সরিয়ে দিচ্ছি এবং নিজের সংগঠনের ব্যানার ফেস্টুন সরানোর বিষয়ে আমরা বিব্রত হচ্ছি না।

ছাত্রদল নেতারা আরও জানান, এই কর্মসূচি যতদিন পর্যন্ত এগুলো পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত চলবে। এতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, “এই গ্রাফিতিগুলো আমাদের আত্মত্যাগের ইতিহাস বহন করে। এগুলো ঢেকে রাখা মানে ইতিহাস মুছে ফেলার চেষ্টা, যা আমরা হতে দেব না।”

কর্মসূচিটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড এবং থানা ইউনিটের নেতৃবৃন্দ।

এ কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা ও ইতিহাস আবারও জনমানুষের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo