মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় নগরীর শিরোইল বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

 

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ। আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা বলেন, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সর্বদা সোচ্চার থাকবে। রাজশাহীর গণমানুষের ন্যায় সঙ্গত দাবি-দাওয়া আদায়ে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আশির দশক থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, শফিকুল ইসলাম, মো আল আমিন, নাইম হোসেন, মো গোলজার হোসেন হিরা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৫ নং ওয়ার্ডের আহব্বায়ক ইউসুফ আলী, মো মোস্তফা কামাল ইমনসহ রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৭ জানুয়ারি রাজশাহী নগরী থেকে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের  যাত্রা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo