মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

ইসিতে আবেদন ৫ প্রতীক চাইলো ‘বাংলাদেশ একাত্তর পার্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫১৮ Time View

’

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ একাত্তর পার্টি (ইপি)। নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন রোববার (২২ জুন) দুপুর ৩টায় দলটির সদস্য সচিব মোঃ নাজিম হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ৫ প্রতীক চেয়ে আবেদনপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে: কেন্দ্রীয় কমিটি ও সক্রিয় কেন্দ্রীয় অফিস, দেশের এক-তৃতীয়াংশ জেলায় জেলা কমিটি ও অফিস, এবং ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস, যেখানে প্রতিটিতে ন্যূনতম ২০০ জন ভোটার সদস্য হিসেবে তালিকাভুক্ত থাকতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করেছিল। সে সময় নির্ধারিত ছিল ২০ এপ্রিল পর্যন্ত। পরে আবেদনকারীদের অনুরোধে সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। সেই বর্ধিত সময়সীমার শেষ দিনেই আবেদনপত্র জমা দেয় বাংলাদেশ একাত্তর পার্টি।

উল্লেখ্য, এই প্রক্রিয়ায় মোট ১৪৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo