সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল

বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: গত ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার বাদ মাগরিব বগুড়া শহরের পুরান বগুড়া ওয়াবদাগেট সংলগ্ন সানমুন ক্লিনিকের দ্বিতীয় তলায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃজগত আইপি টেলিভিশনের চেয়ারম্যান খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন প্রাণবন্তভাবে উদযাপন করা হয়।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সকলের শুভেচ্ছা গ্রহণ করেন (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।
জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার, বিশিষ্ট চিকিৎসা প্রযুক্তিবিদ আরমান হোসেন ডলার।
দৈনিক ঢাকা মেইল পত্রিকার সহ-সম্পাদক মোঃ রায়হান কবীর রবিন।
জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সানমুন ক্লিনিকের পরিচালক এএসএম রায়হান।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক নববানী পত্রিকা ও বাংলা নিউজ টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি মুহাম্মদ মতিন খন্দকার।
জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকা মেইল পত্রিকার প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন ছাবদুল।
দৈনিক ঢাকা মেইল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আশিকুজ্জামান আশিক।
মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, মোঃ শোভন মোল্লা, মোঃ আরাফাত হোসেনসহ আরও অনেকে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন,
“খান সেলিম রহমান শুধু একজন গণমাধ্যম ব্যক্তিত্ব নন, তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতা। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়ে আজ দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”

সাংবাদিক মানবাধিকার কর্মী বিশিষ্ট চিকিৎসা প্রযুক্তিবিদ
আরমান হোসেন ডলার বলেন, “মানবতার সেবায় খান সেলিম রহমানের নিরলস কাজ আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত। মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও গণমাধ্যমের অগ্রযাত্রায় তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁর জন্মদিনে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাঁর সকল মানবিক উদ্যোগ আরও এগিয়ে যাক—এই কামনা করি।”

অনুষ্ঠানে বক্তারা খান সেলিম রহমানের দীর্ঘ জীবনের সাফল্য, সমাজসেবামূলক কার্যক্রম ও গণমাধ্যম উন্নয়নে তাঁর অবদান তুলে ধরে তাঁর জন্য শুভকামনা ও আশীর্বাদ প্রার্থনা করেন।
আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন সম্পন্ন হয় এবং অতিথিরা উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo