বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির বিজয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি, জামালপুর :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনেই দাপুটে বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। প্রতিটি আসনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জেলায় দলটির নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): ১২৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে এম. রশিদুজ্জামান (মিল্লাত) ১ লাখ ৭২ হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. নাজমুল হক পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট। ৭৮ হাজার ৪৫৪ ভোটের ব্যবধানে এম. রশিদুজ্জামান জয় লাভ করেন।

জামালপুর-২ (ইসলামপুর): ১২৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সুলতান মাহমুদ (বাবু) ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ছামিউল হক পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট। ৩৩ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে সুলতান মাহমুদ (বাবু) জয়ী হন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান (বাবুল) ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট। ১ লাখ ২৬ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে মোস্তাফিজুর রহমান বিজয়ী হন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী): ৮৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের ফরিদুল কবীর তালুকদার (শামীম) ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে ফরিদুল কবীর তালুকদার জয় লাভ করেন।

জামালপুর-৫ (সদর): ১৬১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) ১ লাখ ৯৮ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মদ আবদুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৯৫ ভোট। ৮৬ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) জয়ী হন।

জেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানান, স্বাধীনতার পর এই প্রথম জামালপুরের পাঁচটি আসনেই বিএনপি বিজয় অর্জন করেছে। জনগণ তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছেন। জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের ব্যাপক বিজয় প্রমাণ করে যে, জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনে বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) বলেন, “পাঁচটি আসনের এই বিজয় কোনো ব্যক্তির নয়; এটি জামালপুরবাসীর বিজয়, গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।” তিনি আরও বলেন, “আমরা জনগণের এই রায়কে সম্মান জানিয়ে তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করব এবং ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo