সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

নিজস্ব প্রতিবেদক ‘সবার আগে সব খবর’—এই প্রত্যয়কে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দ্যা ফার্স্ট নিউজ। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় রাজধানীতে আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। শুক্রবার আসর নামাজের পর রাজধানীতে দ্যা ফার্স্ট নিউজের প্রধান কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দ্যা ফার্স্ট নিউজের সম্পাদক মো. মেহেদী হাসান, দেশ দশের সম্পাদক মাহমুদুল হাসান রুমান আকন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ মজুমদার, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, এনআরবি ব্যাংকের সিনিয়র অফিসার আনিসুর রহমান, জাইমা ইন্টারন্যাশনালের গাজী ফরহাদ হোসেন, রিজওয়ান দেওয়ান, ব্যবসায়ী কবির ছৈয়াল, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তুহিন ভূইয়া ও ইমন হোসেন, গ্রিন টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন, সরেজমিনের স্টাফ রিপোর্টার এইচ এম সুমন, প্রবাসী নাছির উদ্দীন মোল্যা, সোহেল মালত এবং সাংবাদিক নাইমুর রহমান দূর্জয়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া দ্যা ফার্স্ট নিউজের বিল্লাল মালত, রিয়াজ হোসেন, সোলায়মান হোসেন, ফারজানা জাহিদ, আতিকুর রহমান ও সিদ্দিক হোসেনসহ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিলে দ্যা ফার্স্ট নিউজের সাফল্য ও সমৃদ্ধি, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দ্যা ফার্স্ট নিউজের সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “একদল নিরলস পরিশ্রমী সাংবাদিক দ্যা ফার্স্ট নিউজে কাজ করে যাচ্ছেন। পাঠকদের কাছে দ্রুত, সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।” তিনি বলেন, “সবার আগে সব খবর—এই অঙ্গীকারকে সামনে রেখে দ্যা ফার্স্ট নিউজ আগামীতেও সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করে যাবে।” তিনি আরও বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে চায় দ্যা ফার্স্ট নিউজ। ‘সবার আগে সব খবর’—এই প্রত্যয় নিয়ে মানুষের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দ্যা ফার্স্ট নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo