শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয়

রাজশাহী জেলায় ৪র্থ পর্যায়ে ১৪৫১টি পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ সুজন আহাম্মেদ ক্রাইম রিপোর্টার
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১১১ Time View

মুজিববর্ষের উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে রাজশাহীতে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চতুর্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে আগামি ২২ মার্চ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এবার রাজশাহী জেলায় চতুর্থ পর্যায়ে এক হাজার ৪৫১টি পরিবারকে ঘরের চাবি প্রদান করা হবে। এর মধ্যে রাজশাহী জেলার পবা উপজেলায় ২৮৮টি, পঠিয়া উপজেলায় ২৫৪টি, তানোর উপজেলায় ৩১৯টি, গোদাগাড়ী উপজেলায় ৪০৪টি, দুর্গাপুর উপজেলায় ১১১টি ও বাগমারা উপজেলায় ৭৫টি ঘর। সেইসঙ্গে দুই শতক জমি বিনামূল্যে বন্দোবস্ত, কবুলিয়ত ও নামজারি সম্পাদন করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হয়। উল্লেখ্য, রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা চার হাজার ৩২১টি। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে ৬৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘরের চাবি। দ্বিতীয় পর্যায়ে পুনর্বাসিত করা হয় ৮৫৪টি পরিবার। তৃতীয় পর্যায়ে এক হাজার ৩২৪টি পরিবারকে চাবি প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহীর অতিরিক্তি জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo