রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুত কালে জনতার হাতে আটক- ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮৫ Time View

স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি মাইক্রোবাসসহ ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাত দলের ৬ সদস্য জনতার হাতে আটক।

 

৫ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) রাত পৌনে ১২টার সময় উপজেলার জোতকুরা গ্রামের মজিবর মোল্লার বাড়ির সামনে নৈশপ্রহরী ও স্থানীয়রা তাদের আটক করেন।

 

কাশিয়ানী থানার পুলিশকে বিষয়টি জানালে এস.আই মোঃ জসীম ও তার সঙ্গীয় টিম ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরে ডাকাত দলকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রকৃত তথ্য।

 

 

এ সময় আটকদের গাড়ি থেকে এস.আইয়ের ব্যবহৃত ১ সেট পোশাক, গাড়িতে লাগানো পুলিশের লোগো, ২টি ভুয়া পুলিশ পরিচয় পত্র, ১টি পিস্তলের কাভার, ১সেট হ্যান্ডকাফ, ১টি রিফ্লেকটিভ বেল্ট ও ১টি কোমরের বেল্ট পাওয়া যায়। কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

 

 

আটকৃতরা হলেন-

১। সূত্রাপুর ঢাকা ৬০/১ হেমেদ্র দাস রোডের ইকবাল আহম্মেদ খানের ছেলে মো. আরিফ হোসেন (৩২),

২। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাওড়া দুওড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৬), ৩। রাজবাড়ি জেলার বালিয়াকান্দী রামদিয়া গ্রামের সুরুজ মোল্লার ছেলে লিটন মোল্লা (৩৮),৪। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কদমপুর গ্রামের আলম হোসেনের ছেলে কাজল ইসলাম (৩০), ৫। দিনাজপুর জেলার টেঘেরা উপজেলার বিরল গ্রামের নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৪), ৬। গোপালগঞ্জ জেলার সদর থানার ভোজেরগাতি গ্রামের মৃত- লোকমান সরদারের ছেলে মামুন সরদার (৩৭)। ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন থাকলেও আটক হয় ৬ জন। ঘটনাস্থল থেকে ২ জন পালিয়ে যায়।

 

এ ঘটনায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo