শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু মনপুরা উপকূলে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই বিদেশি চিকিৎসকের স্বাস্থ্যসেবা পেলেন চিকিৎসাবঞ্চিত ৫ হাজার মানুষ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত ​ময়মনসিংহ, ২৫ নভেম্বর ২০২৬ (বুধবার): লাকসামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আগমন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারারত অবস্থায় বদর উদ্দিনকে কুপিয়ে হত্যা স্বাস্থ্য কর্মকর্তা ও অফিস সহকারীর দুর্নীতির কবলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশের দ্রুত ও চৌকস অভিযানে ৬ কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর বিকেল ৫ টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনের তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) মোঃ সেলিম মিয়া। তার তীক্ষ্ণ গোয়েন্দা তৎপরতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে কাশর বোররচর ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান দল ও টহল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই মাহমুদ মুক্তাদির (১৬) নামের এক কিশোরকে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মোঃ রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) এবং সানজিদ (১৬) নামের আরও ৫ কিশোরকে আটক করা হয়েছে। আটককৃতদের সবার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া, নওমহল ও বাঘমারা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা পুলিশকে জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় নেতা জাবির, আবিদ, আবির ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের প্ররোচনায় এবং জনপ্রতি মাত্র ১০০ টাকার প্রলোভনে পড়ে তারা ওই মিছিলে অংশ নিয়েছিল। এ বিষয়ে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়া জানান শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতার উদ্দেশ্যে অর্থের প্রলোভন দেখিয়ে কিশোরদের ব্যবহার করা হচ্ছে। আটককৃত ৬ কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং নেপথ্যে থাকা মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ইন্সপেক্টর মোঃ সেলিম মিয়ার সাথে টিএসআই বকুল চন্দ্র সরকার, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ আজগর আলী, এএসআই আনছার আলী, এএসআই আব্দুল সেলিমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo