শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। ‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎ ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কুমিল্লায় ধর্ষন- অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে!! কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত কালীগঞ্জ সাবেক সাংসদ মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরন দায়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্টিত সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

‎মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ‎ ‎তারই ধারাবাহিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাজশাহীর দুর্গাপুরেও বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ‎ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ‎ ‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎সংশ্লীষ্ঠ সুত্রে জানাগেছে, এবারের প্রতিযোগিতায় আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। ‎ ‎এর আগে গত ২ মে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল। ‎দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচির জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo