শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। ‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎ ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কুমিল্লায় ধর্ষন- অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে!! কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত কালীগঞ্জ সাবেক সাংসদ মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরন দায়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্টিত সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় ধর্ষন- অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে!!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

শাকিল খান কুমিল্লা লাকসাম প্রতিনিধি কুমিল্লার লাকসামে আলোচিত ধর্ষণ, গর্ভপাত ও অপহরণ মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীমকে (২২) ১ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত ১৮ অক্টোবর এসআরবি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হতে শামীম কে আটক করে। ১৯ অক্টোবর সকালে তাকে কুমিল্লা আদালতে পাঠায় লাকসাম থানা পুলিশ। জানা যায়, ৪ নভেম্বর আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহ আসামি শামিম কে রিমান্ডে থানায় হেফাজতে নিয়ে যায়। এর আগে গত ২ জুলাই (বুধবার) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মামলার আরেক আসামি আলামিনকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করা হয়। পরে ১০ এপ্রিল প্রথমবার ভিকটিমকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে ২৩ জুন দ্বিতীয়বার ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা (জিআর-২১) দায়ের করা হয়। মামলায় প্রধান অভিযুক্ত হলেন- সুফিয়ান মজুমদার প্রকাশ শামিম (২২), পিতা: শাহাজাহান মজুমদার, পশ্চিমগাঁও। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছে- আলামিন (২১), পিতা: ওবায়দুল হক, গোবিন্দপুর; শাহাজাহান (৫৫), পিতা: মৃত সিদ্দিক মজুমদার, পশ্চিমগাঁও; এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “মামলার প্রধান আসামি শামীমকে আদাল ১দিনের রিমান্ড মঞ্জুর করছে, সঠিক তথ্য বাহির করার চেষ্টা চলছে। মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, রিমান্ডে আসা আসামি শামীম পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আমাকে খারাপ কথা বলছে, রিমান্ডে আসা আসামি থানায় জামাই আদরে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo