বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম

রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি: থানায় মামলা না নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি ও অসদাচরণের অভিযোগ তুলেছেন এক নারী উদ্যোক্তা। ভুক্তভোগী মোছাঃ মাফরোজা বেগম (৩৩) দাবি করেছেন, তার ওপর সংঘটিত মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি তা নিতে অস্বীকৃতি জানান এবং তাকে হয়রানির শিকার হতে হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে মাফরোজা বেগম বলেন , গত ২৫ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর পুরোনো পোস্ট অফিস ক্যান্টনমেন্ট মার্কেট এলাকায় অবস্থিত তার ‘ডিপার্টমেন্টাল এ্যান্ড আর্মি স্টোর’ দোকানে প্রবেশ করে অভিযুক্ত মোঃ মাসুদ রানা (৪০) ও তার সহযোগীরা। এসময় তারা ভুক্তভোগীকে মারধর, শ্লীলতাহানি এবং দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। পাশাপাশি ক্যাশবক্স থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়া।

মাফরোজা বেগম জানান, ঘটনার পর তিনি আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানায় মামলা করতে গেলে ওসি তা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। অভিযোগে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির আইসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করলেও লুট হওয়া টাকার বিষয়টি বাদ দিতে বলেন।

এ সময় ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি থানায় অভিযোগ জানাতে গেলে ওসি আমার কথা না শুনে চা বানিয়ে খাচ্ছে। তিনি আরএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপশহর ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানির সত্যতা পেয়েছি আমি। কিন্ত যে টাকার পরিমাণ উল্লেখ করেছে সেটার সত্যতা পাইনি আমি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অভিযোগে উল্লেখিত হামলা, মারধর ও ভাঙচুরের কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগীর আর্থিক লেনদেনজনিত বিরোধ রয়েছে। তারা ওই নারীর নামে অভিযোগও করেছে। তাদেরকে দমানোর জন্য ওই নারী মামলা করার চেষ্টা করতেছে।

আরএমপি’র মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, কেউ থানায় গিয়ে প্রতিকার না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসনের কোনো গাফিলতি পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo