বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৮১৪ Time View

শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশন, বাংলা নিউজ ২৪ ও মানবজমিনের স্থানীয় প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব।

 

শনিবার সকালে হোতাপাড়া স্ট্যান্ডে গাজীপুর সদর উপজেলা ও জেলার সংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সাংবাদিক আজিজ মিয়া রুবেলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক , সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রচার সম্পাদক টিটু সরকার, সদস্য সাদিকুর রহমান সাগর, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, মাইটিভির প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্ৰেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

 

এছাড়াও জামালপুরে পুলিশ সুপার নাসিমের দায়িত্বজ্ঞানহীন ঐদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তাকে প্রত্যাহার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo