মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গলাচিপার নবাগত ইউএনওর মতবিনিময়: মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান “নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা” বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’—কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক পহেলা মে: শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার — খান সেলিম রহমানের শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইনকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কারণ ছাড়াই মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

সংগঠনটি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি ও নগ্ন আঘাত হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ মহল ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
গ্রেপ্তার হওয়া সাংবাদিক নুরুল হোসাইন বর্তমানে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও নির্ভীকতার সঙ্গে সাংবাদিকতা এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
সমাজের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়, অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাঁর সাহসী ও আপসহীন অবস্থান স্থানীয়ভাবে সুপরিচিত। এ কারণে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে মনে করছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক নুরুল হোসাইনকে যেভাবে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা দেশের স্বাধীন সংবাদমাধ্যমের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ দৃষ্টান্ত।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন,
“একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সাংবাদিক ও মানবাধিকার নেতাকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা প্রমাণ করে যে একটি মহল পরিকল্পিতভাবে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চাইছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং সত্য উচ্চারণকারী সাংবাদিকদের ভয় দেখানো ও দমন করার ধারাবাহিক অপচেষ্টার অংশ।”
তাঁরা আরও বলেন,
“নুরুল হোসাইন দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, সামাজিক অবিচার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলে আসছেন। তাঁর এই নির্ভীক ভূমিকার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, আইনের শাসন ও স্বাধীন সংবাদমাধ্যমের জন্য চরম হুমকি।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতারা অভিযোগ করেন, দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও হয়রানির অপসংস্কৃতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রশাসনের একটি অংশের নীরবতা ও পক্ষপাতমূলক আচরণ এসব অন্যায় কর্মকাণ্ডকে পরোক্ষভাবে উৎসাহিত করছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,
“একজন সাংবাদিককে গ্রেপ্তার করার আগে ন্যূনতম আইনি প্রক্রিয়া, স্বচ্ছ তদন্ত ও যুক্তিসঙ্গত কারণ থাকা আবশ্যক। কিন্তু নুরুল হোসাইনের ক্ষেত্রে এসবের কোনোটিই অনুসরণ করা হয়নি। এটি ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর দাবিসমূহ:
১. অবিলম্বে সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
২. তাঁর বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
৩. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া অপপ্রয়োগমূলক মামলার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে।
৪. স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. সাংবাদিক নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সবশেষে প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রের সর্বোচ্চ মহল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে দেশের সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হবে, যা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য কোনোভাবেই শুভকর নয়।
একই সঙ্গে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানায়, সাংবাদিক নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo