সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত কালীগঞ্জ সাবেক সাংসদ মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরন দায়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্টিত সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পিকআপে অভিনব কৌশলে গাঁজা পাচার, কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ গাড়ি। গাজীপুর পিবিআইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ । ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা মিরপুর-১ থেকে সরদার মোঃ মিলনের নেতৃত্বে ছাত্রদলের বিশাল মিছিল কাজী আবুল হোসেন হাই স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

আলোচিত তাহরিমা মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৭ Time View

 

গাজীপুর প্রতিনিধি:

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর জেলার টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ের আড়ালে ওই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী। প্রাথমিক অনুসন্ধানে চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি পুলিশের।

অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় আসামি বানানোর ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানির আশঙ্কা দেখিয়ে মীমাংসার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া তাহরিমা জান্নাত সুরভী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ-এর শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা বক্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo