শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

আলোচনা সভায় বক্তারা হাবিবুর রহমান ও মহসিন প্রামানিকের মতো নেতৃত্ব আজ বড়োই প্রয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৫৯ Time View

 

মো: ফারুক হোসেন ব্যুরো প্রধান:
ভাষাসৈনিক বিচারপতি হাবিবুর রহমান এর ১১তম এবং ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসিন প্রামানিকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (১১ জানুয়ারী) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন প্রামানিকের ছোট ভাই সাংস্কৃতিক কর্মী বাসেদ হোসেন প্রামানিক এবং হাবিবুর রহমানের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।

বক্তব্য রাখেন, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, মানবাধিকার কর্মী মো মোস্তফা কামাল ইমন ও প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল।

বক্তারা বলেন, ভাষা সৈনিক বিচারপতি হাবিবুর রহমান ও মহসিন প্রামানিকের মত নেতৃত্ব আজ রাজশাহীতে বড়োই অভাব। রাজশাহীকে এগিয়ে নিতে হলে এদের মত নেতৃত্ব দিতে হবে। এজন্য তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo