মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান

সাভারে ৪১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার ( সাভার )
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২২৯ Time View

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে চার’শ দশ (৪১০) বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৯ মার্চ) এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাভার মডেল থানাধীন বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (৪০) এবং সাভারের বলিয়ারপুর সাত আনিপাড়ার মো. লাবুর ওরফে লাভলুর ছেলে মো. বিষু (২১)। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সর্বমোট ৪১০ (চার’শ দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে সাভার এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে এর আগেও আরো দুটি মাদক মামলা রয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo