শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু মনপুরা উপকূলে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই বিদেশি চিকিৎসকের স্বাস্থ্যসেবা পেলেন চিকিৎসাবঞ্চিত ৫ হাজার মানুষ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত ​ময়মনসিংহ, ২৫ নভেম্বর ২০২৬ (বুধবার): লাকসামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আগমন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারারত অবস্থায় বদর উদ্দিনকে কুপিয়ে হত্যা স্বাস্থ্য কর্মকর্তা ও অফিস সহকারীর দুর্নীতির কবলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

শ্রীপুরে, সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি’র প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৭৬ Time View

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোজাহিদকে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(৭’ই মার্চ ২০২৫) শুক্রবার, বেলা সাড়ে ১১:ঘটিকায়, শ্রীপুর থানা মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য দেন, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), শাহান শাহাবুদ্দিন (ভোরের কাগজ), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), শফিকুল ইসলাম ভূঁইয়া (খবরের আলো), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মোতাহার খান (জিটিভি), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

এর আগে, গতো (৬’ই মার্চ ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদলনেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান ও তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে।

মিছিলে তারা সাংবাদিক মোজাহিদ’কে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল, (একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর)। এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই দিন বাদ জুমা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্রজনতা। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo