মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

রূপগঞ্জে সাংবাদিক সোহেলের উপর হামলাকারী সন্ত্রাসী আফজালকে গ্রেফতার ও অন্য কাউকে হয়রানি না করার দাবিতে মানববন্ধন

মো: রাসেল মোল্লা
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১২৩৮ Time View

 

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা ঃ
স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ প্রতিনিধি
সোহেল কিরণের উপর হামলাকারী সন্ত্রাসী আফজালকে গ্রেফতার ও অন্য কাউকে
হয়রানি না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৫ এপ্রিল বুধবার
বিকালে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া
বাজার এলাকায় এ মানববন্ধন করে। এ সময় মুড়াপাড়া বাজার ব্যবসায়ী, পথচারী ও
এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনপূর্বক রূপগঞ্জ উপজেলা
প্রেসক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
সভাপতি এম এ মোমেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মকবুল হোসেন, সহ সভাপতি শফিকুল আলম মামুন, সাংবাদিক এসএম রোবেল
মাহমুদ, এস এম আবু কাউছার, শেখ সুমন আহম্মেদ, মীর শফিকুল ইসলাম, আলম
হোসাইন, অনুপম হাসান ফরিদ, নাজমুল হোসেন। বক্তারা বলেন, সুযোগ পেলেই
নিরিহ মানুষকে পুলিশ হয়রানি করছে। এ ঘটনায় অন্য কাউকে পুলিশি হয়রানি করা
চলবেনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী আফজালকে গ্রেফতার করতে হবে।
অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের
কর্মসুচি ঘোষণা করা হবে। পরে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মুড়াপাড়া
এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সন্ত্রাসী হামলার ঘটনায় সোহেল কিরণের ছোট ভাই ভোরের কাগজ
পত্রিকার নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি শাহেল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাসী
আফজাল হোসেনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ
পরিদর্শন করেছে। মামলা রূজু করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত আফজালকে
গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাত ১০ টায় রূপগঞ্জের কাঞ্চন
বাজারে সাংবাদিক সোহেল কিরণ সন্ত্রাসীদের কবলে পড়েন। বর্তমানে তিনি ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাং ০৫-০৪-২০২৩ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo