বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৪ Time View

রিনা আক্তার আখি,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার দেশের সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদ আমাদের আত্মত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ করে এবং সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছেন। তাই সকল গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করতে হবে।”
মাহিদুল হাসান সরকার বলেন, “বর্তমান সময়ে সমাজে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা আরও জোরদার করা জরুরি। ঈদুল আযহার ত্যাগের শিক্ষা আমাদের সকল ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়।”
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশবাসীর জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি দান করুন। সকলের ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও কল্যাণময়।”
শেষে তিনি দেশবাসী, সাংবাদিক সমাজ ও প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহর প্রতি আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo