সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অল্প সময়ের মধ্যেই কক্সবাজারের ১০ উপজেলায় কমিটি অনুমোদন দেবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন গলাচিপায় পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নুরুল হক আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকির অভিযোগ, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার দাবি “দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মালম্বী পুলিশ সদস্যের পরিবারকে শারদীয় শুভেচ্ছাসহ উপহার সামগ্রী প্রদান সাংবাদিকতায় বিশেষ অবদান ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় রাজু চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান ঝিনাইদহে ১০৪টি উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর, ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় এক ফটো সাংবাদিক নিহত, আহত দুই

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১৭ Time View

মহিউদ্দিন তালুকদার সিনিয়র রিপোর্টারঃ নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক নিহত ও জেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার ভোর পাঁচটার দিকে শহরের রাজুর বাজারে হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এক সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা আক্তার নিহত ও জেলা প্রতিনিধি ফেরদৌসী আক্তার গুরুতর আহত হয়েছেন।

নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হচ্ছে- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) এবং দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২)। তারা আলোর জগত নামে একটি পত্রিকায় সাংবাদিক স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করত বলে জানায় স্বজনরা।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক জানান, আজ ভোর পাঁচটার দিকে উল্লেখিত দুই সাংবাদিক একটি ভাড়া মোটরসাইকেল যোগে একটি পিকআপ ভ্যান এর পিছনে পিছনে ঠাকুরাকোনা থেকে নেত্রকোণা আসছিলো।

রাজুর বাজারে পৌঁছলে পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিকদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে ফেরদৌসী আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল চালক জনিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo