বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম

দৈনিক মাতৃজগত পত্রিকার নারায়ণগঞ্জ জেলা শাখা অফিস উদ্বোধন করেছেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান

রিয়াদুল মামুন সোহাগঃ
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৯৪ Time View

 

ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নারায়ণগঞ্জ জেলা অফিসের উদ্ভোদন সম্পন্ন হয়েছে।আজ ১২ মে রোজ শুক্রবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার হামছাদী মাদ্রাসা রোডের ছমির উদ্দিন প্লাজায় এই শাখা অফিসের উদ্ভোদন হয়।

শাহজাহান শিবলীর সভাপতিত্বে উক্ত উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান।এছাড়া উদ্ভোদক সোনারগাঁও থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার এবং প্রধান আলোচক উক্ত পত্রিকার প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ,ব্যবস্থাপনা সম্পাদক শাহীন আলম ভূইয়া,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হারুন আর রশীদ,সাপ্তাহিক অভিজাত নিউজের সম্পাদক ও প্রকাশক সোহেল মাহমুদ,নারায়ণগঞ্জ সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আল আমিন সরকার,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নারায়নগঞ্জ জেলার শাখার সভাপতি মুক্তার হোসেন মুক্তাদী,সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি,প্রধান আলোচক এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সাংবাদিকরা।

এসময় সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান বলেন,সাংবাদিকের শত্রু সাংবাদিক কারণ এক সাংবাদিকের কারণে অন্য সাংবাদিকের উপর হামলা-মামলা হয়।

বিশেষ অতিথির নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ বলেন,সাংবাদিকদের বিরুদ্ধে নানা ধরনের হামলা-মামলা হচ্ছে এবং হবে তবুও সাংবাদিকতা চালিয়ে যেতে হবে।

এছাড়া দৈনিক মাতৃজগত পত্রিকার বিঙ্গাপন ম্যানেজার শহীদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে নারায়ণগঞ্জ জেলা অফিসের উদ্ভোদন করেন সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান।এরপর শাহজাহান শিবলুকে নারায়ণগঞ্জ জেলা অফিসের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo