বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম

তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬২৩ Time View

মোঃ-শফিকুর রহমান মিরপুর প্রতিনিধি:- ‎কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মাদদ সালমান। ‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউট এর সভাপতি, মাওলানা আব্দুস সাত্তার হামিদী। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ড.মাাওলানা শহীদুল ইসলাম ফারুকী, বাইতুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালক মুফতি সাইফুজ্জামান, দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াস,কালশী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ নোমানী, বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদউল্লাহ ,বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি ওজায়ের, মাওলানা এ জে এম মহিউদ্দিন , মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া। সহযোগী আয়োজক রহমত ই খোদা, এডভোকেট হাবিবুর রহমান, আলাউদ্দিন, মাসুদুল ইসলাম, এবং রায়হান ফাউন্ডেশন এর পরিচালক এ. এম. এম. নওশাদ এহসান। মুফতি ফজলুল করিম ও মিযানুর রহমান জামীলের সঞ্চালনায় রাজধানীর মিরপুর ১২ নাম্বার , ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় “অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ করা হয় ”। ‎ ‎ইনস্টিটিউটটি প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের সহজ, হৃদয়গ্রাহী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ে সারা দেশে এর কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে (ফ্রি) কুরআন ও নামায শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করেছে। এর মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী অর্থসহ কুরআন শিক্ষা ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। দেশব্যাপী সার্বজনীন মুসলমানের মাঝে তাদের এ আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। ‎ ‎ ‎অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “কুরআনের শিক্ষা ও এর অর্থ বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সমাজে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কুরআনের দিকনির্দেশনা অনুসরণ করা।” ‎ ‎তাঁরা তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম দেশব্যাপী কুরআন শেখার নবজাগরণ সৃষ্টি করবে, তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হবে। অবক্ষয় সমাজকে ইনসাফভিত্তিক সমাজে পরিণত করতে এ ধরণের কার্যক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ।” ‎ ‎অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— ‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতী আব্দুল্লাহ শিবলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‎ “আমাদের লক্ষ্য—প্রত্যেক মুসলমান যেন বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ কুরআন পড়ে, বোঝে এবং জীবনে তা বাস্তবায়ন করার প্রয়াস চালায়। তরজুমানুল কুরআন ইনস্টিটিউট সেই মহৎ উদ্দেশ্যেই কাজ করছে। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের প্রতিজ্ঞা ও অঙ্গীকার।” ‎শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অর্থসহ ৫০০ কপি পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। ‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থী। ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকাবাসীর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে । সবাই এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo