শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান

আলোচিত তাহরিমা মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ Time View

 

গাজীপুর প্রতিনিধি:

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর জেলার টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ের আড়ালে ওই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী। প্রাথমিক অনুসন্ধানে চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি পুলিশের।

অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় আসামি বানানোর ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানির আশঙ্কা দেখিয়ে মীমাংসার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া তাহরিমা জান্নাত সুরভী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ-এর শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা বক্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo