মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান

সাংবাদিক নাদিম হত্যাকারীদের প্রেপ্তারসহ বিচার দাবীতে কুমিল্লায় মানববন্ধন-পথ-প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৭২৯ Time View

মোঃ ইউনুছ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ তারিখ:-১৭-০৬-২৩ ইং জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুমিল্লায় মানববন্ধন ও পথ প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার ( ১৭ জুন ) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সড়কে সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার চেয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন ও পথ প্রতিবাদ সমাবেশে অংশ নেয় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক,প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদেক আল মামুন, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি ওমর ফারুকী তাপস, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়মুর রহমান সোহেলসহ আরো অনেকে।

পথ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূলপরিকল্পনাকারি চেয়ারম্যান বাবুকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন– নৃশংস হত্যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিকনেতারা।

গোলাম রব্বানি নাদিম ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’–এর ও মানববজমিনের জামালপুর জেলা প্রতিনিধি । একই সঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo