সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা

দায়িত্ব পালনকালে লে. কর্নেল আকিব জাভেদের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৬ Time View

মোঃ রাজু খান, সিনিয়র রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি (বিএ–৭৫৫৪) দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি সাভার সেনানিবাসে অবস্থিত ১৯ বীর-এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিজিবি সূত্রে জানা যায়, আজ অনুষ্ঠিত ১ম অর্ধবার্ষিক আইপিএফটি (IPFT)-এর প্রথম দিনের কার্যক্রমে অংশ নিয়ে ১ দশমিক ৬ কিলোমিটার দৌড় শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের কাছে লে. কর্নেল আকিব জাভেদ ছিলেন একজন মানবিক, দায়িত্বশীল ও স্নেহশীল কর্মকর্তা। নেতৃত্বগুণ, আন্তরিকতা এবং অধীনস্থদের প্রতি তাঁর পিতৃতুল্য আচরণের জন্য তিনি সৈনিকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে বিজিবিতে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী ও অধীনস্থদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিজিবি পরিবারসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo