বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মহেশখালীতে ৭ মাসে কোরআনে হাফেজ হলেন তিন শিক্ষার্থী পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত খান সেলিম রহমান। বগুড়া শেরপুরে প্রথম আলোর উপজেলা প্রতিনিধিসহ তিন সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন। কদমতলীতে জাতীয় নাগরিক পার্টির সদস্য মো. ওয়াসিম নিখোঁজ, পরিবারের উদ্বেগ শোক ও সংযমের আবহে ইংরেজি নববর্ষ ২০২৬: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর শুভেচ্ছা বার্তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ মাহফুজের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান।

ঝিনাইদহে সাংবাদিক সাদ্দামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ। 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১৮ Time View

ঝিনাইদহ প্রতিনিধিঃচ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা।

২৩/০৯/২০২৩ইং শনিবার বেলা ১১টার দিকে শহরের পোষ্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি ও টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথ ভাবে বিক্ষোভ মিছিল,মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিকরা সকালে প্রেসক্লাব চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন। এখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।

পরে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ইউএনবির প্রতিনিধি আমিনুর রহমান টুকু,দৈনিক কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ, দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক এস,এম, রবি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান।

বক্তারা সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলাকারী সকল আসামীকে দূরত্ব গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, সাংবাদিকরা আজ সারা দেশেই নির্যাতিত। হামলা,মামলা এমন কি হত্যার শিকার হওয়া সাংবাদিকরা ন্যুনতম বিচার পায়না। সন্ত্রাসীরা সাংবাদিকদের টার্গেটে নিয়ে নির্মম অত্যাচার নির্যাতন করে তাদের কলম আর কন্ঠ স্তব্ধ করে দিতে চায়। ফলে মাঠ সাংবাদিকতা আজ ঝুঁকির মধ্যে পড়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলার চালিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী বিপ্লব- ফিরোজ বাহিনী। সন্ত্রাসীরা সাদ্দামের বাড়ি-ঘরেও হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় শৈলকুপা থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। তবে পুলিশ প্রধান আসামী বিপ্লবকে আটক করলেও অন্য আসামীরা ধরাছোয়ার বাইরে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo