রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্টাফ রিপোর্টার : ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা, ঝিনাইদহে ৪ সন্তান রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ঝিনাইদহে মাদক গডফাদার সজল ডিবির জালে আ,টক , শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনি ধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ‘আমরা বাঙালি নই, ‘ধর্মীয় পরিচয়ে বিভেদ নয়, সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই’ — প্রতিমন্ত্রী আমিনুল হক মোঃ শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধ ও মাদক কারবারের জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ, ‎দূর্গাপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা অবরোধের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ‎ ‎মোঃ ইসমাইল হোসেন নবী খুলনায় এসআরবি-৬ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার নুরউদ্দিন খাঁন সোহাগ ফরিদগঞ্জে শ্যালক হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড চাঁদপুর প্রতিনিধি: ঝিনা স্বামীইদহে সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা

‘ধর্মীয় পরিচয়ে বিভেদ নয়, সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই’ — প্রতিমন্ত্রী আমিনুল হক মোঃ শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

নিজের এলাকায় ধর্মীয় উৎসবে যোগ দিয়ে সম্প্রীতি, নাগরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক। কাউকে আলাদা করে রাখা বা বিভেদ সৃষ্টি করা নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় সরকার। আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপনগরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। আমরা এই সমাজের বাসিন্দা, একই পরিবারের মানুষ। আমাদের মধ্যে কোনো দ্বিধা-বিভেদ নেই। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—যে ধর্মেরই মানুষ হোক, সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই আমরা চাই।’ আমিনুল হক বলেন, বিগত সরকার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে মানুষকে আলাদা করার চেষ্টা করেছে। একটি দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তাঁদের দল বিশ্বাস করে, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে এ দেশে বসবাস করবেন। কাউকে দূরে ঠেলে দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চান তাঁরা। তিনি আরও বলেন, ‘আমরা সরকার গঠনের আগে আপনাদের কাছে গিয়ে যা বলেছি, সরকার গঠনের পরও একই কথা বলছি। আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না। সবার কথা বলার অধিকার আছে, মতামত প্রকাশের অধিকার আছে। সবাইকে নিয়ে এই সমাজে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে বাংলাদেশটিকে নতুনভাবে গড়তে চাই।’ নিজ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রূপনগর টিনশেড ও ইস্টার্ন হাউজিং এলাকায় ছোটবেলা থেকেই তাঁর বেড়ে ওঠা। তিন বছর বয়স থেকে এই এলাকায় চলাফেরা করছেন। এখানকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি নিজেকে এলাকার মানুষের একজন এবং একই পরিবারের সদস্য মনে করেন। আমিনুল হক বলেন, কোনো পক্ষ যেন ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁর দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সবাই মিলে পাশে দাঁড়ালে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। অনুষ্ঠানে এলাকার একটি মন্দিরের জটিলতা ও মামলা-মোকদ্দমার বিষয়টি তুলে ধরেন আয়োজকেরা। এ বিষয়ে আমিনুল হক বলেন, মন্দিরের সমস্যা সম্পর্কে তিনি আগে কিছুটা শুনলেও এর জটিলতা ও মামলা-হামলার বিষয়টি বিস্তারিত জানতেন না। সংশ্লিষ্টদের কাগজপত্র নিয়ে বিষয়টি দেখবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ে মানুষের অবাধে উপাসনার সুযোগ থাকা উচিত। মন্দিরে কেন বাধ্যবাধকতা থাকবে, তা তাঁর বোধগম্য নয়। এ বিষয়ে দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে আমিনুল হক বলেন, এলাকার সন্তান হিসেবে এবং সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকে তিনি সব সময় মানুষের পাশে থাকতে চান। এলাকার মানুষের সমস্যা তাঁদের কাছ থেকেই শুনে সমাধানের চেষ্টা করবেন। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo