সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন

পুলিশ ও জনগণের সেতুবন্ধনে পল্লবীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৯ Time View

তুর্য, রিপোর্টার ঢাকা:

রাজধানীর পল্লবীতে কমিউনিটি পুলিশিংয়ের প্রতিপাদ্য “কমিউনিটি পুলিশিং—সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ” সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে এক উন্মুক্ত মতবিনিময় সভা (ওপেন হাউজ ডে) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police)-এর পল্লবী থানা।
শনিবার পল্লবী পুরাতন থানার সামনে অবস্থিত পল্লবী কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে এক ব্যতিক্রমী সেতুবন্ধন তৈরি হয়। স্থানীয় নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের এলাকায় মাদক বিক্রি ও সেবন, কিশোর গ্যাংয়ের উৎপাতসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত প্রতিকার দাবি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (Aminul Haque)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম (S N Md Nazrul Islam) এবং ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার (Md Mostak Sarkar)।
প্রধান অতিথির বক্তব্যে
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এতে সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে। নাগরিকরা যদি পুলিশকে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়ে যাবে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন কারণে এই সহযোগিতা সবসময় পাওয়া যায়নি। স্কুল, মসজিদ-মাদ্রাসা, সামাজিক ও রাজনৈতিক পরিসরে তিনি সবসময় জনগণকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে অতীতে বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল; তবে বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে, যাতে তারা সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারে।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করা হয়েছে এবং পুলিশ প্রশাসন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। তিনি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কথাও উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরেন, যেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান।
তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, জনগণের সম্মিলিত সহযোগিতা পেলে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব।
নাগরিকদের অংশগ্রহণ
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে পল্লবী এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo