সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আসাদুজ্জামান আসাদ ফরিদপুরে সন্তান বিক্রি ও প্রসূতি মা নিখোঁজ: ৯ বছরেও মিলেনি দেবী বিশ্বাসের সন্ধান তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ -দুলু সিলেটে সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ, কোতোয়ালি থানায় জিডি নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-? মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি: থানায় মামলা না নেওয়ার অভিযোগ বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন ও চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা এবং ষোলশহর শাখার নতুন কমিটি ঘোষণা।।

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আসাদুজ্জামান আসাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩ Time View

রিনা আক্তার আখি,স্টাফ রিপোর্টার:

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরায় তিনি সহকর্মী ও সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে প্রশংসিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক জনজাগরণের প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, দৈনিক খবরের আলোর প্রকাশক ও সম্পাদক আমিরুজ্জামান আমির, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহির, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি ইউসুফ মেম্বার ও মোঃ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ভূইয়া কামরুল হাসান সোহাগ এবং দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন এস এম এস শহীদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরছেন আসাদুজ্জামান আসাদ। তার এই অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তার পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo