রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:– খুব শিগগিরই দশম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজবোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের বৈঠকে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের মধ্যে আয়কর-সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ ছাড়া এ বিষয়ে একাধিক মামলা চলমান থাকায় বাস্তবায়ন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত ছয়টি রিট বা সিভিল পিটিশন আদালতে বিচারাধীন রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনের পাশাপাশি দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন করেছে। এর মাধ্যমে হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং প্রকৃত সাংবাদিকদের শনাক্ত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির কাজ করছে। এতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষণ করা হবে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, অসুস্থ ও কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবার অনুদান পেয়েছে।

এ ছাড়া সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা-বৃত্তি দেওয়া হচ্ছে এবং ২০২৬ সালের রমজানে ২ হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

টেলিভিশন সম্প্রচার পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে ৪টি সরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। অনুমোদিত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৭টি সম্প্রচারে রয়েছে। নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo