শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর: খান সেলিম রহমান সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৪৭ Time View

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টজর :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্ব নেওয়ার প্রথম মাস না যেতেই অফিসটি অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ ও তার অফিস সহায়ক মোহাম্মদ মোশারফ হোসেন নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের পিএসসিদের (প্রকল্প সভাপতি) নিজ নিজ ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়ম ভেঙে নিজের অফিস সহকারীকে দিয়ে এসব চেকের টাকা উত্তোলন করাচ্ছেন।
সম্প্রতি সোনালী ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সময় অফিস সহায়ক
মোশারফ হোসেন সাংবাদিকদের হাতে ধরা পড়েন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মতে অফিস সহায়ক কে এখান থেকে দ্রুত বদলি করলে অফিসের শৃঙ্খলা ফিরে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo