বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা

লক্ষ্মীপুরে ১৬০ টাকায় (টিআরসি) চাকরি পেলেন ৬৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৯১ Time View

লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৬ প্রার্থী। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ১ জন নারী। এই নিয়োগে মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হয়েছে আগ্রহী প্রার্থীরা। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা পুলিশ লাইন্সে ‘চাকরি নয় সেবা’ এ স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। মুহূর্তে আবেগাপ্লুত হয়ে যায় পুলিশ লাইন্স মাঠ। একইসময় অনেক অভিভাবকও আবেগে কান্নায় ভেঙে পড়েন। ১৬০ টাকায় পুলিশে চাকরির বিষয়টা তাদের কাছে রূপকথার গল্প মনে হয়েছে। উপস্থিত অনেক অভিভাবক পুলিশকে জড়িয়ে ধরেন। মনে হয়, দীর্ঘদিনের সুসম্পর্ক পুলিশ সুপারের সঙ্গে তাদের। পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঢাকা মেইলকে জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৬৫ পুরুষ কনস্টেবল ও ১ নারী পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে তাদের চাকরি হয়েছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ কনস্টেবল পুলিশ সদস্যদের সবচেয়ে বেশি ভূমিকা থাকবে। দেশ ও জনগণের জন্য সঠিকভাবে তারা দায়িত্ব পালনের পাশাপাশি সেবা দিয়ে যাবেন। এই নিয়োগ প্রক্রিয়া তাদের জন্য অন্যতম একটি ধাপ। তাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্বল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo