সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর: খান সেলিম রহমান সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

রাজশাহী-৫ আসনে বিশাল ব্যবধানে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ Time View

মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার, রাজশাহী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে (পুঠিয়া–দুর্গাপুর) থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পরপরই শুরু হয় গণনা কার্যক্রম। রাত সাড়ে ৭টার পর থেকে ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশিত হতে থাকে।

সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা যায়, মোট ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট। ফলে নজরুল ইসলাম মণ্ডল মোট ৮০ হাজার ৩২৩ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

এদিকে গণভোটে ‘হ্যাঁ’-তে পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট এবং ‘না’-তে পড়েছে ৭৮ হাজার ৫৯৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রায় ৬৭ দশমিক ২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, বিপুল ব্যবধানে এই জয়কে স্থানীয় নেতাকর্মীরা জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo