শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৩৬ Time View

মোঃ শফিকুর রহমান

রাজধানীর প্রাণকেন্দ্র মিরপুরে অনুষ্ঠিত হলো মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উৎসব ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, কলমযোদ্ধা ও সমাজসেবক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, একই সঙ্গে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান-কে সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বিশেষ সম্মাননা স্মারক” প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বর্ণাঢ্য এই আয়োজনের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর ক্রমান্বয়ে সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন— “খান সেলিম রহমান একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। সত্য ও ন্যায়ের পথে থেকে তিনি দীর্ঘদিন ধরে কলমকে ব্যবহার করছেন সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।”

“বর্তমান সময়ে সাংবাদিকতা পেশাকে মর্যাদার স্থানে রাখতে যেভাবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা তরুণ সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণার উৎস।”

বিশেষ সম্মাননা প্রাপ্তির পর নিজ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন—

“মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রাপ্তি আমার জন্য এক গভীর অনুপ্রেরণার মুহূর্ত। আমি এই সম্মাননাকে শুধু ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে নয়, বরং সকল সেই সহকর্মীদের প্রতি উৎসর্গ করছি— যারা সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকতা করে যাচ্ছেন।”

“সাংবাদিকতা আমার নেশা ও পেশা— মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। সমাজ ও দেশের উন্নয়নে কলমের মাধ্যমে সত্য প্রকাশের এই লড়াই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে চাই।”

অনুষ্ঠান শেষে কেক কাটা, স্মারক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উৎসব শেষ হয়। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যারা সুন্দর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo