
সালাউদ্দিন হাওলাদার, রিপোর্টার :-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষিত ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গত (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক বিশাল সংবর্ধনা ও মহাসমাবেশ।
এই সংবর্ধনাকে সফল করতে ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিয়ানের নেতৃত্বে যুবদল নেতা মোঃ ইমাম খানসহ হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই ৩০০ ফিট এলাকায় সমবেত হতে থাকেন।
দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক কাঞ্চন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিয়ান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইমাম খানের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ আরও সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রূপ লাভ করে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও উদ্দীপনায় সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় মাতৃজগত টিভিকে দেওয়া এক বক্তব্যে আলহাজ্ব মোঃ ইউসুফ মিয়া বলেন, লালমোহন-তজুমদ্দিন আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নেতৃত্বে এই অঞ্চলে বিপুল ভোটে বিজয় অর্জনের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে জনগণ আর দমন-পীড়নের রাজনীতি চায় না। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একটি দলের নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপি সবসময় দলের যেকোনো কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা, ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
তারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হয়—তারেক রহমানের প্রত্যাবর্তন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন।
বিএনপির এই মহাসমাবেশকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীদের দৃঢ় উপস্থিতি ও ঐক্য আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।